মংলা বন্দরে বিদেশী জাহাজ এমভি ‘‘আশরার-ই-মোস্তফা’’ জাহাজ থেকে পণ্য খালাসকালে রবিবার ভোর রাতে জাহাজের ক্রেন ভেঙ্গে পণ্যসহ গ্রাপ নদীতে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাহাজটির ক্যাপ্টেন এ দুর্ঘনার কথা ¯^xKvi করে বলেন, সার্ভে রির্পোট না পাওয়া পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়। ক্রেন ভেঙ্গে নদীতে পড়া গ্রাপটি স্থানীয় ডুবরি দল রবিবার দুপুরে উদ্ধার করেছে।
জানাযায়, ভিনসেন্ট পতাকাবাহী বিদেশী জাহাজ এম ভি ‘‘আশরার-ই-মোস্তফা’’ ২২ হাজার মেট্রিক টন ক্লিংকার নিয়ে বৃহস্পতিবার বন্দর চ্যানেলের হারবারিয়ায় ভিড়ে। জাহাজটি থেকে পণ্য খালাসকালে রবিবার ভোররাতে ওই জাহাজের একটি ক্রেন ভেঙ্গে পণ্যসহ গ্রাফটি নদীতে পড়ে যায়। ক্রেন ভেঙ্গে জাহাজের ডেক ও একটি লাইটারেজ জাহাজের উপর পড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্রেনটি মাঝ বরাবর ভেঙ্গে দুমড়ে মুচড়ে রয়েছে। নদীতে পড়ে যাওয়া গ্রাপটি (পণ্য খালাস যন্ত্র) স্থানীয় ডুবরি দল রবিবার দুপুরে উদ্ধার করেছে। দুর্ঘনার কথা ¯^xKvi করে ওই জাহাজের ক্যাপ্টেন খাইরুল হাসান বলেন, সার্ভে রির্পোট না পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা সম্ভব নয়। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ একেবারেও কম নয়। এছাড়া গত সপ্তাহে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস কালে জাহাজটির ৪নং ক্রেন ভেঙ্গে যায়। যা এখনও পর্যন্ত অকেজো অবস্থায় রয়েছে। তারমধ্যে রবিবার ভোররাতে ৩ নং ক্রেনটি ভেঙ্গে পড়ায় এবং রবিবার সকাল ১ নং ক্রেনে ফাটল ধরায় সকাল থেকেই পণ্য খালাস কাজ বন্ধ রয়েছে। এমতাবস্থায় জাহাজটি ক্লিংকার আমদানীকারক প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিল্স এর জেটিতে নেয়ার তড়িঘড়ি চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন