০৮ আগস্ট, ২০০৯

মংলা বন্দর কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকদের চলমান আন্দোলন স্থগিত, পূর্বের ন্যায় কাজের সুযোগ পাচ্ছে চাকরিচ্যুত শ্রমিকরা

মংলা বন্দর কর্তৃপক্ষ ন্যায় সঙ্গতভাবে ৫ দফা দাবী পূরণের আশ্বাস দেয়ায় আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা তাদের চলমান আন্দোলন কর্মসূচী সাময়িক স্থগিত করেছে। এদিকে বন্দর ব্যবহারকারীরা চাকরিচ্যুত শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বন্দরে আগত গমবাহী জাহাজে কাজের সুযোগ করে দেয়ায় শ্রমিকদের মধ্যে নতুন করে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। তবে আন্দোলন কর্মসূচী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে এবং ২৫ মার্চ দাবী পূরণে লক্ষ্যে নতুন কর্মসূচী ঘোষনা করা হবে বলে জানিয়েছে শ্রমিক নেতা একেএম শাহাবুদ্দিন। জানাযায়, আন্দোলনরত শ্রমিকদের ৫ দফা দাবীর প্রেক্ষিতে রবিবার দুপুরে মংলা বন্দর কর্তৃপক্ষের †g¤^i ফাইন্যান্স ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান এর কক্ষে শ্রমিক প্রতিনিধি একে এম শাহাবুদ্দিন, বাবুল খাঁন, আঃ রশিদ তালুকদার, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী ইজারদার ও ভাইস চেয়ারম্যান নূর আলম শেখের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের বিশেষ করে বকেয়া ঈদ বোনাস ও পোশাকভাতাসহ অন্যান্য দাবি ন্যায় সঙ্গতভাবে অতিদ্রুত পূরণের আশ্বাস দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান। বন্দর চেয়ারম্যানের দেয়া আশ্বাসে আশ্বস্থ হয়ে আন্দোলনরত শ্রমিকরা তাদের চলমান কর্মসূচী স্থগিত করেছে। তবে পূর্ব ঘোষিত আল্টিমেটাম অনুযায়ী আগামী ২৪ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি পূরণে এগিয়ে না আসলে ২৫ মার্চ পূনরায় নতুন করে কঠোর আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেওয়া হবে বলে জানিয়েছে শ্রমিক নেতা একেএম শাহাবুদ্দিন। এদিকে চাকরিচ্যুত পুরাতন শ্রমিক কর্মচারীদের দাবী ও দুঃখ দুর্দশার কথা চিন্তা করে বন্দরে আগত খাদ্যবাহী জাহাজে কাজের সুযোগ করে দিয়েছে বন্দর ব্যবহারকারীরা। আর এতে শ্রমিক-কর্মচারীদের মধ্যে থাকা অসন্তোষ কিছুটা হলেও হ্রাস পেয়েছে। দীর্ঘদিন চাকরিচ্যুত হয়ে বেকার থাকার পর নতুন করে কাজের সুযোগে তাদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে তেমনি বন্দরের কর্ম চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে। কিন্তু কর্মচারীদের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় বিক্ষুদ্ধ কর্মচারীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন