১৩ ফেব্রুয়ারি, ২০১০

মংলায় সুন্দরবন দিবসে বক্তারা জীব-বৈচিত্রের জীবন্ত পাঠশালা সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে বিজয়ী করুণ

বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন। সুন্দরবন এক ও অদ্বিতীয়, সুন্দরবন বাংলার গর্ব। সুন্দরবন, আমাদের বেঁচে থাকার Aej¤^bÓ ইত্যাদি শ্লোগান নিয়ে গতকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার দিনব্যাপী মংলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে সুন্দরবন দিবস পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, র্যা লী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সুন্দরবনকে ভোট প্রদান।
গতকাল ১৪ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৪ টায় উপজেলা অফির্সাস ক্লাবে মোংলা উপজেলা পরিষদ, সুন্দরবন দিবস উদযাপন পর্ষদ, নারী বিকাশ কেন্দ্র ও গঠন সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদযাপন পর্ষদ এর আহবায়ক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুর রহমান, অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, অধ্যক্ষ গোলাম সরোয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালাল উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খাঁন, রূপান্তর মংলা এরিয়া ম্যানেজার ক্রিস্টিনা মুকুল সরকার, বীর মুক্তিযোদ্ধা ফকির আবুল কালাম আজাদ, ফ্রান্সিস সুদান হালদার, গঠন সমাজ কল্যাণ সংস্থার সুশান্ত রায়, নারী বিকাশ কেন্দ্রের মমতা আদিত্য প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জীব-বৈচিত্রের জীবন্ত পাঠশালা সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনে বিজয়ী করতে সুন্দরবন প্রেমী, প্রকৃতি প্রেমীসহ সকলের প্রতি আহবান জানান। সভায় বক্তারা বলেন, যারা সুন্দরবনের ক্ষতি সাধন করে আসছে তাদের বিরুদ্ধে সাধারন মানুষকেই রুখে দাড়াতে হবে। বক্তারা আরো বলেন, সুন্দরবনকে বাচিঁয়ে রাখলে, সুন্দরবনও আমাদের বাচিঁয়ে রাখবে। এর আগে সকালে চাঁদপাই মেছেরশাহ্‌ মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে সুন্দরবন দিবসের এক বর্ণাঢ্য র্যা লী বের হয়। র্যা লী শেষে চাঁদপাই স্কুলের সুন্দরবনকে প্রাকৃতিক সপ্তাশ্চার্য নির্বাচনের জন্য ইন্টারনেটে ভোট প্রদানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, প্রধান শিক্ষক অরুণ চন্দ্র মন্ডল প্রমুখ। সবশেষে সুন্দরবনের পরিবেশ সুরক্ষা বিষয়ক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ###

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন