ফারুক আহমেদঃ মংলা বন্দরের কন্টেইনার ইয়ার্ড থেকে খুলনার বহুল আলোচিত আমদানিকারক প্রতিষ্ঠান মিডিয়া এন্টারপ্রাইজের শুল্ক ফাঁকি ও ঘোষণা বর্হিভূত অবৈধ পণ্যের ফের আরেকটি চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে গত wW‡m¤^‡i ওই একই আমদানীকরকের দুটি কন্টেইনারে তল¬াশী চালিয়ে কাষ্টমস প্রায় ৫ কোটি টাকা মুল্যের নিষিদ্ধ মদের চালান উদ্ধার করে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, মেসার্স মিডিয়া এন্টারপ্রাইজের দুবাই থেকে আমদানীকরা ক্যালকুলেটর, বৈদ্যুতিক বাতি, ডোর ক্লোজার, টাইলস, ফার্নিচারসহ বিভিন্ন ইলেট্রনিক্্র পণ্য বোঝাই একটি কন্টেইনার গত ২২ জানুয়ারী পানামা পতাকাবাহী জাহাজ এম ভি কোটা রত্না’য় করে মংলা বন্দরে খালাস করা হয়। এর আগে মিডিয়া এন্টারপ্রাইজের দু’টি কন্টেইনারে তল¬াশী চালিয়ে আমদানীকরা ঘোষণা বর্হিভূত বিপুল পরিমান বিদেশী মদ আটকের পর পরবর্তী এ চালানেও অবৈধ পণ্য রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই কন্টেইনারটির প্রতি বিশেষ নজর রাখে কাস্টমস কর্তৃপক্ষ। মিডিয়া এন্টারপ্রাইজ আমদানীকৃত এই পণ্য ছাড় করাতে না আসা এবং মালিকানা দাবী না করায় বুধবার কাস্টমস, জাতীয় রাজস্ব বোড’র কর্মকর্র্তা ও পিএসআই’র প্রতিনিধির উপস্থিতিতে কন্টেইনারটি খোলা হয়। কন্টেইনারটিতে তল¬াশী চালিয়ে ঘোষণা ছাড়াও অতিরিক্ত পণ্য পাওয়া যায়। প্রায় আড়াই হাজার ডলারের পণ্য আমদানীর কথা থাকলেও মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকি দিয়ে ১৫ হাজার ডলারের অতিরিক্ত পণ্য আনার অভিযোগে ওই কন্টেনারের সকল আমদানী পণ্য বাজেয়াপ্ত ঘোষণা করেছে কাস্টমস কর্তৃপক্ষ। মিডিয়া এন্টারপ্রাইজের গত ৬ মাসে সন্দেহ বশত মাত্র দুটি চালান আটক হলেও এরকম আরো ৭টি বিশাল অবৈধ চালান এ বন্দর দিয়ে পাচার হয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের যুগ্ম মহা পরিচালক হোসাইন আহমেদ। ###
১৩ ফেব্রুয়ারি, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন